অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৫:১৭
নারায়ণগঞ্জে অটো রিকশায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লাভলী আক্তার (২৪)। তার স্বামীর নাম মো. মজিব। ওই গৃহবধূর বাড়ি চাদপুরের কচুয়ায় মসজিদ বাড়ি কান্দির পাড় এলাকায়। 
 
জানা গেছে, আজ সকালে সিদ্ধিরগঞ্জ বালুর ঘাট এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশায় নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় লাভলীর। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প ইনচার্জ এস আই বাচ্চু মিয়া। 
 
ইত্তেফাক/এমআই