৯৬ বছর বয়সে অবসর নিচ্ছেন প্রিন্স ফিলিপ

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৯:১৯
প্রিন্স ফিলিপ তার স্ত্রী রানী এলিজাবেথ ২ এর পাশাপাশি আজীবন দায়িত্ব পালন শেষে বুধবার ৯৬ বছর বয়সে অবসর নিলেন। 
 
ডিউক অফ এডিনবার্গ শেষবারের মত বাকিংহাম রাজপ্রাসাদে রাজকীয় নৌবাহিনীর এক কুচকাওয়াজে যোগ দিবেন। রানী এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আহরণের পর থেকে এ পর্যন্ত তিনি ২২ হাজার ২১৯টি রাজকীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।     
 
১৯৫২ সালে ব্রিটেনের সিংহাসনে রাণী দ্বিতীয় এলিজাবেথের আরোহণের পর এটিসহ মোট ২২ হাজার ২১৯টি রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রিন্স ফিলিপ। এছাড়া স্ত্রী রাণী এলিজাবেথের (৯১) সঙ্গেও অসংখ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ব্রিটেনের রাজপরিবারের অন্য অনেক তরুণ সদস্যদের চেয়ে রাজ কর্মকাণ্ডে তিনিই বেশি সক্রিয় ছিলেন।
 
তবে বার্ধক্যজনিত ও নানা কারণে গত কয়েক বছর ধরে রাণী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ নিজেদের দায়িত্বগুলো রাজপরিবারের তরুণ সদস্যদের কাছে হস্তান্তর করে আসছিলেন। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির