ইরাকে অপহৃত দুই বাংলাদেশি উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২১:২৯
ইরাকের রাজধানী বাগদাদে অপহৃত দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার বাগদাদ অপারেশন কমান্ডের প্রধান মেজর জেনারেল জলিল আল রুবাঈ বলেন, কঠিন পরিশ্রম শেষে কমান্ড অপহৃত দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করতে পেরেছে।
 
বিবৃতিতে বলা হয়, অপহরণকারীদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে কমান্ড। অপহৃত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। বাগদাদে আইএস জঙ্গি ও তাদের সমর্থকদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চলছে। মঙ্গলবার ইরাকে জাতিসংঘ মিশনের প্রকাশিত এক হিসেবে বলা হয়, জুন মাসে ৫১৮ জন ইরাকি নিহত হয়েছে। ২০১৬ সালে আইএসের দখল করা এলাকা পুনরুদ্ধার করা শুরু করলে এই জঙ্গি গোষ্ঠী আরো নৃশংসতার সঙ্গে হামলা বাড়িয়ে দিয়েছে। ইরাকি নিউজ।
 
ইত্তেফাক/সাব্বির