একসঙ্গে গাইবেন চঞ্চল খান-অনিমা রায়

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১২:৩১
 
বিশ্বকবির প্রয়াণ দিবসের বিশেষ অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ দিবস উপলক্ষে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে।
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী চঞ্চল খান ও অনিমা রায়।
 
ফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে। অনুষ্ঠান উপস্থাপনায় পারিহা। প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার রাত ১১ টায়।
 
ইত্তেফাক/আনিসুর