অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ এর পর কর্তৃপক্ষ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবু দেশটির বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা ঘাটতির আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে পাইলট ইউনিয়নও শঙ্কিত।
বিমান ভূপাতিত করার পরিকল্পনার অভিযোগে গত শনিবার সিডনি থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর পরপরই কর্তৃপক্ষ দেশব্যাপী বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
IMG0
তবে পাইলটরা জানান, এয়ার ক্রু, রিটেইল ওয়ার্কার ও যাত্রীদের পাশাপাশি পাইলটদের তল্লাশি করা হলেও গ্রাউন্ড স্টাফদের একইভাবে তল্লাশি করা হচ্ছে না। তারা বলেন, বিমানবন্দরের সকল স্টাফকে একইভাবে তল্লাশি করা হলে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার হবে বলে আমরা মনে করি। এএফপি।
ইত্তেফাক/সেতু
