ত্রাণ সচিবসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৮:২১
 
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা আদালতে মামলা করেছে জেলা আইনজীবী সমিতি।
 
ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি এবং সুনামগঞ্জবাসীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে জেলা ও দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
 
মামলায় বাঁধের কাজের দায়িত্বপ্রাপ্ত ৩৯টি পিআইসি'র সভাপতি-সাধারণ সম্পাদক, পাউবো'র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইসহ ১৫ জন পাউবো কর্মকর্তা, ৪৬জন ঠিকাদার এবং ৩৯টি পিআইসি'র সভাপতি-সম্পাদককে মামলার আসামি করা হয়েছে।
 
মামলায় উল্লেখ করা হয়েছে- আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৬ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা, সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা ফুটে ওঠেছে।
 
মামলায় উল্লেখ করা সদর থানায় একই বিষয়ে দুদকের একটি মামলা রুজু থাকায় থানা কর্তৃপক্ষ নতুন মামলা গ্রহণ না করায় আদালতের আশ্রয়ে তারা এই মামলা রুজু করছেন। বাদী মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন মাধ্যমে তদন্তের আদেশ দিয়ে সু-বিচারের পথ উন্মুক্ত করার প্রার্থনা করেন আদালতে।
 
ইত্তেফাক/জামান