আগামী ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়ামের সভা ডাকা হয়েছে।
রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করবেন জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সভায় বিরাজমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং জাতীয় শোক দিবসের কার্মসূচি চূড়ান্ত করা হবে। সভায় দলের প্রেসিডিয়ামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধরণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
মরহুম এম এ কাইয়ূম স্বরণে স্বরণ সভা
জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুবসংহতির সভাপতি এম এ কাইয়ূমের মৃত্যুতে আগামী রবিবার বাদ আছর লালমাটিয়ায় জেপির কেন্দ্রীয় কার্যালয়ে জেপি ও জাতীয় যুব সংহতির যৌথ উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত স্বরণ সভা ও দোয়া মাহফিলে জেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
