প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ সেপ্টেম্বর রাজশাহী সফরে যাচ্ছেন। ওই দিন প্রধানমন্ত্রী পবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সফরে আসার শেখ হাসিনার সম্মতির বিষয়টি জানানো হয়েছে বলে জানান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
সাংসদ আয়েন বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পর প্রধানমন্ত্রী পবা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণ দেবেন।
সাংসদ বলেন, পবা উপজেলা আওয়ামী লীগের জনসভা করার জন্য প্রশাসনের কাছে নওহাটা কলেজ মাঠ অথবা কাটাখালি জুটমিল মাঠের জন্য প্রস্তাব দেয়া হবে। এরপর প্রশাসনের কর্মকর্তারা যেখানে সম্মতি দেবে সেখানেই জনসভার আয়োজন করা হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/জামান
