ব্রিটেনের ২৩ বছর বয়সী যুবক মার্কাস হাচিনস। ম্যালওয়্যার টেক ছদ্মনাম দিয়েই সাইবার দুনিয়ায় বিচরণ তার। কানাডা, ইউরোপ এবং আমেরিকায় ব্যাঙ্কিং সিস্টেম হ্যাক করার অভিযোগে বুধবার লাস ভেগাস থেকে তাকে গ্রেফতার করে এফবিআই। এক বিবৃতিতে তারা জানায়, গত জুলাইয়ে ট্রোজান ভাইরাস ছড়িয়ে দিয়ে বিভিন্ন বহু গুরুত্বপূর্ণ দফতরের সিস্টেম হ্যাক করেছেন তিনি।
নিজে একজন ‘স্বঘোষিত’ সাইবার বিশেষজ্ঞ। সাইবার আক্রমণকে কীভাবে আটকানো যায়, সেটা নিয়ে গবেষণা করা তার কাজ। নানা রকম ম্যালওয়্যার তৈরি করে সাইবার হামলা রুখে দিতেও সিদ্ধহস্ত তিনি। যে যুবক সাইবার ক্রাইম রোখার জন্য দিনরাত চেষ্টা চালাত, এবার তিনি নিজেই সাইবার ক্রাইমে জড়িত হয়ে গ্রেফতার হলেন।
IMG0
জানা গেছে, গত মে মাসে বিশ্বের শতাধিক দেশ যখন মারাত্মক কম্পিউটার ভাইরাস ‘ওয়ানাক্রাই র্যানসামওয়্যার’ এর কবলে, তখনই হাচিনস এর নাম উঠে আসে। কীভাবে এই ভাইরাসের হামলা থেকে নিস্তার পাওয়া যাবে, এ নিয়ে যখন বিশ্বের সাইবার বিশেষজ্ঞরা উদ্বিগ্ন, তখন হাচিনস-ই প্রথম দাবি করেন তিনি এমন একটা ম্যালওয়্যার তৈরি করেছেন যা দিয়ে র্যানসামওয়্যারকে রুখে দেওয়া যাবে।
উল্লেখ্য, র্যানসামওয়্যারের এনক্রিপসন ছিল অনেকটা তালা চাবির মতো। হ্যাকাররা প্রথমে তালা দিয়ে ফাইলগুলো লক করে দিত আর চাবির জন্য মালিকের কাছে টাকা দাবি করত। মুক্তিপণ মিললেই ফের লক হয়ে যাওয়া তথ্যগুলিকে ডেক্রিপ্ট করে দেওয়া হত। বিবিসি।
ইত্তেফাক/সেতু
