কানাডায় বেকারত্বের হার নয় বছরের মধ্যে সর্বনিম্নে

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৫:০৭
কানাডায় জুলাই মাসে বেকারত্বের হার শূন্য দশমিক ২ শতাংশ কমে ৬ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় নয় বছরের মধ্যে এটাই বেকারত্বের সর্বনিম্ন হার। শুক্রবার দেশটির সরকার একথা জানায়।
 
স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, জুলাই পর্যন্ত গত ১২ মাসে কর্মসংস্থান বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ কর্মসংস্থানের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার। জুলাই মাসেই দেশটিতে ১১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খুচরা, পাইকারী, তথ্য ও বিনোদন খাতে কর্মসংস্থান বেড়েছে।
IMG0
এছাড়া ৫৫ বছর বয়সী বা আরো বয়স্ক নারীদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি সংস্থা জানিয়েছে, ২০০৮ সালের অক্টোবর মাসের পর ৬ দশমিক ৩ শতাংশই সবচেয়ে কম বেকারত্বের হার। এএফপি।
 
ইত্তেফাক/সেতু