নেপালে গাড়ি দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৫:৩৬
নেপালের পশ্চিমাঞ্চলীয় দোতি জেলায় গাড়ি দুর্ঘটনায় নয়জন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা শিবা বাহাদুর সিংহ বলেন, গাড়িটি জেলার বোটাগান এলাকার একটি পার্বত্য রাস্তা থেকে ছিটকে প্রায় ৫শ’ মিটার নিচের গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হয়। ওই পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় আহত সাতজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো বলেন ‘আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।’
 
জানা গেছে, যাত্রীবাহী জিপ গাড়িটিতে ১৬ আরোহী ছিল। গাড়িটি দোতি থেকে দিপায়াল জেলার চামারা-চাউতারা এলাকায় যাচ্ছিল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮শ’ কিলোমিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু