‘ষোড়শ সংশোধনী বাতিলের সঙ্গে সরকার অপসারণের কোনো সম্পর্ক নেই’

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৪৭
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের সঙ্গে সরকার অপসারণের কোনো সম্পর্ক নেই ।’
 
শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, সরকার গঠন এবং সরকার অপসারণ করার একটা আইনগত সাংবিধানিক বিধান আছে। সুতরাং কারো কথায় সরকার গঠনও হয় না, কারো বিবৃতিতে সরকার অপসারণও হয় না।
 
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, সহকারী ভূমি কমিশনার সুবর্ণা রাণী সাহাসহ স্থানীয় দলীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএম।