এ প্রজন্মের কণ্ঠশিল্পী নাদিম ভূঁইয়া ও সারমিন দীপু। গত ঈদে ‘মিছে ভালোবাসা’ শিরোনামের একটি গানের মাধ্যমে বুষ্ট না করেও ইউটিউবে ভালো সাড়া ফেলেন তারা।
গানটির টিউন ও কম্পোজিশন করেছেন নাদিম নিজেই। গানটির কথা লিখেছেন ইমারাত হাসান ইমু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে নাদিম ও সারমিন দীপুকে।
গানটি প্রসঙ্গে নাদিম বলেন, ‘গানটি অনেকটা খাটনি দিয়ে করেছি। আর সেজন্যই হয়তো ইউটিউবে বুষ্ট না করেও ভালোই সাড়া পেয়েছি। দেখলাম, বুষ্ট করা ছাড়া কতটুকু সাড়া ফেলতে পারি। দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।’
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঈদ উপলক্ষে আরেকটি গান রিলিজ করার কথা ভাবছি। তবে শেষ পর্যন্ত কাজ শেষ করতে পারবো কি-না জানি না। এ ছাড়া নতুন একটি মিক্সড অ্যালবামের কাজ করছি। সেটা মাস দুয়েকের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভবনা রয়েছে।’
ইত্তেফাক/ইউবি
