সিদ্ধার্থ মালহোত্রার কাছে জানতে চাওয়া হয়েছিল আচ্ছা, কাকে দেখলে আপনার ‘হার্টবিট’ বেড়ে যায় বলুন তো? সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু অকপট জানিয়ে দিয়েছেন তার হৃদস্পন্দন বৃদ্ধির জন্য কে দায়ী। কথিত প্রেমিকা আলিয়া ভাট নয় বরং পুরনো বন্ধু ক্যাটরিনা তার ‘হার্টবিট’ বেড়ে যাওয়ার কারণ।
তবে অভিনয়ে জোর দেওয়ার পাশাপাশি ছবির প্রচারে যে মাথা খাটাতে হবে তা বেশ ভালই বুঝতে পেরেছেন সিদ্ধার্থ। জ্যাকুলিনের সঙ্গে জুটি বেঁধে তার আগামী ছবি ‘আ জেন্টলম্যান’-এর গানের প্রচারে বেশ অভিনব ব্যবস্থাও নিয়ে ফেলেছেন তিনি। কী করেছেন জানেন?
ছবির নতুন গান ‘চন্দ্রলেখা’র প্রচারের জন্য ক্যাটরিনা কাইফের জন্য একটি ভিডিও তৈরি করে তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন সিদ্ধার্থ। ট্যাগ করেছেন জ্যাকুলিনকেও।
লিখেছেন, ‘তুমি আমাদের সবার হার্টবিট বাড়িয়ে দেওয়ার কারণ।’
ক্যাটরিনাও কম যান না। ভিডিওটি দেখেই আহ্লাদে আটখানা তিনি! ফ্রেন্ডশিপ ডে’র আগে কাছের বন্ধুর কাছ থেকে এমন উপহার পেয়ে নায়িকাও যে বেজায় খুশি, সে কথা আর লুকিয়ে রাখেননি।
তার ও সিদ্ধার্থ মালহোত্রার একটি ‘লাভি-ডাভি’(ভালোবাসার) ছবি সেই পোস্টের প্রত্যুত্তরে শেয়ার করেছেন ক্যাটরিনা। লিখেছেন, ‘আমি এই পোস্ট পেয়ে খুব খুশি। আমি সব সময় হৃদ্স্পন্দন বাড়িয়ে তোলার জন্য তৈরি।...’
জ্যাকুলিনের উদ্দেশে ক্যাটরিনার পোস্টে লিখেছেন, একসঙ্গে ছবি না থাকার ফলেই পরের বার ছবি পোস্টের অপেক্ষায়।
সে যাই হোক। দুই তারকার এমন সোশ্যাল ‘দেওয়া-নেওয়া’য় ফ্যানেরা কিন্তু বেজায় খুশি। ছবি ও ভিডিও পোস্ট কিন্তু রীতিমতো ভাইরাল। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা
