৫৭ ধারা বাতিলের দাবিতে দেবিদ্বার প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০২:৩৬

‘কলম আর ক্যামেরা মাথা নত করে না’ এই স্লোগানকে ধারণ করে ৫৭ ধারা বাতিলের দাবিতে কুমিল্লা জেলার দেবিদ্বার প্রেসক্লাবের আয়োজনে শনিবার সকালে উপজেলা নিউমার্কেট এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম সাগরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আলীম, মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন আমু, শিক্ষা বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বাবু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শাহীন আলম, সদস্য মো. নাছির উদ্দিন, মো. মাহফুজ আহমেদসহ আরো অনেকে।

ইত্তেফাক/নূহু