গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ৫, আহত ১৫

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৫:১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৩টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় জনতা সহায়তায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

 

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশ্যকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মার ঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে চারজনের পরিচয়া পাওয়া গেছে। তারা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার ও বাসের হেলপার লালমনিরহাটের হাতীবান্ধা থানার দোয়ানী গ্রামের বিদ্যুৎ।

আরো পড়ুন : পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিরোধীরা : মোদি

আহত যাত্রীরা জানান, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

তিনি জানান, দুঘর্টনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি