সেলিম ওসমানের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি আজ

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১০:১০
 
বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্যকৃত দিন হচ্ছে আজ রবিবার।
 
গত ৪ জুলাই ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোস্তাফিজুর রহমান ৬ আগস্ট সেলিম ওসমানের বিরুদ্ধে চার্জগঠন শুনানির দিন ধার্য করেছিলেন। ঐদিন সেলিম ওসমান এবং সেলিম ওসমানের সহযোগী অপু আদালতে উপস্থিত ছিলেন।
 
সেদিন সেলিম ওসমানের পক্ষে তিন মাস পর অভিযোগ গঠনের দিন ধার্যের আবেদন করা হয়। পরে আদালত এক মাসের সময় মঞ্জুর করে ৬ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
 
ইত্তেফাক/কেকে