সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে সাদ্দাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে তার লাশ পাওয়া যায়।
নিহতের নাম সাদ্দাম হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের সুরত আলীর ছেলে। তিনি বাসচালক ছিলেন বলে জানা গেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এএম
