‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ নির্মাতা মিজানুর রহমান লাবু নির্মাণ করতে যাচ্ছেন নতুন একটি সিনেমা। ছবির নাম 'দুলালের মুখ দেখি'। অহনা মাল্টিমিডিয়া ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন আব্দুল মোমেন।
নতুন ছবি নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে নির্মাতা মিজানুর রহমান লাবুর কথা হলো। তিনি বলেন, ‘বর্তমানে ছবির শিল্পী নির্বাচন ও চিত্রনাট্যের কাজ চলছে। আগামী অক্টোবরেই ছবির নির্মাণ কাজ শুরু করা হবে।
এটি হতে যাচ্ছে নির্মাতা লাবুর নির্দেশনায় চতুর্থ চলচ্চিত্র। নতুন সিনেমায়ে অভিনয়শিল্পী নির্বাচনে বেশ চমক থাকবে বলে জানালেন নির্মাতা। লাবু বলেন, এখনই তাদের নাম জানানো মনে হয় ঠিক হবেন। তবে প্রচুর মানুষকে দেখা যাবে এই সিনেমায়। তাদের অনেকই মঞ্চকর্মী। অধিকাংশ ঢাকার বাইরের।’
প্রযোজক আব্দুল মোমেন বলেন, ‘ছবির গল্প আমাদের প্রতিদিনকার জীবনের খুব চেনা ঘটনা। কিন্তু দুলালের মুখ আমরা যেভাবে দেখবো, সেই দেখাটাই এই ছবির গল্প। এবং অবশ্যই সেটা খুবই এক্সাইটিং। সিনেমাটির গল্প দারুণ লিখেছেন লাবু। আশা করছি দর্শকদের ভাল লাগবে।’
ইত্তেফাক/আনিসুর
