গুয়েতেমালা কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৬:৪৫
গুয়েতেমালায় কারাগারে প্রায় ৫০ জন বন্দীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। দেশটির কারা কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।
 
কারা কর্তৃপক্ষের মুখপাত্র রুডি ইসকুইভেল সাংবাদিকদের বলেন, রাজধানীর কাছে পাভন কারাগারে এ সংঘর্ষ ঘটে। কারাগারের বিশেষ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারাগারটিতে প্রায় ৪ হাজার বন্দী রয়েছে। মুখপাত্র বলেন, সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 
 
উল্লেখ্য, ২০১৬ সালের জুলাইতেও এই কারাগারে এক দাঙ্গায় কমপক্ষে ১২ বন্দীরও বেশি নিহত হয়। 
 
ইত্তেফাক/সাব্বির