রবিবার রাতে লাইভ টেকনোলজিস এর ইউটিউব চ্যানেল ‘আনলিমিটেড অডিও ভিডিও’ এর ব্যানারে রিলিজ হবে আশিকুর রহমান পরিচালিত, চিত্রনায়ক সাগর আহমেদ অভিনীত শর্টফিল্ম ‘হৃদয়ের আয়না’।
মুন্তাহিদুল লিটনের ‘শেষ চুম্বন’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সাগর আহমেদের। তার বেড়ে ওঠা নরসিংদী জেলায়। ইতিমধ্যেই লাক্স সুন্দরী টয়া ও সাগর আহমেদ অভিনীত এসিড নিক্ষেপের ঘটনা নিয়ে শর্টফিল্ম ‘রূপ’ ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পরপরই সাগর আহমেদকে নিয়ে ‘হৃদয়ের আয়না’ নামক একটি শর্ট ফিল্ম ঘোষণা দিয়েছিলেন কিস্তিমাত খ্যাত পরিচালক আশিকুর রহমান নিজের ফেসবুকের ওয়ালে। এই শর্ট ফিল্মের গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন আর সঙ্গীতায়োজন, সুর ও কণ্ঠ দিয়েছিলেন কোলকাতার আকাশ সেন নিজেই।
এ প্রসঙ্গে সাগর আহমেদ জানান, এসিড নিক্ষেপের ঘটনা নিয়ে শর্টফিল্ম ‘রূপ’ ইউটিউবে দেখে আমাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনেক অনেক প্রশংসা পেয়েছি। আমার এ কাজটিই পরবর্তী সকল কাজে উৎসাহিত করবে। আশিকুর রহমান ভাইয়ের ‘হৃদয়ের আয়না’ শর্ট ফিল্ম এ নতুন অফার পেয়ে নিজের উপর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আজ রাত ১০টায় তারই পরিশেষ ঘটবে। আজ লাইভ টেকনোলজিস এর ব্যানারে শর্ট ফিল্মটি শুভমুক্তি দেয়া হবে।
ইত্তেফাক/এএম।
