তারেক রহমানের শ্বশুরের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২১:৫৭
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ৫ নং সড়কে, ৪০ নং বাড়ির মাহবুব ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি