আখাউড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ০২:০৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রুজিনা বেগম(২৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে মনিয়ন্দ ইউপির কর্মমঠ এলাকার ধর্মনগড় গ্রামের সুমন মিয়ার স্ত্রী। তার লাশ হাসপাতালে ফেলে চলে গেছে শশুর বাড়ির লোকজন এরকম অভিযোগ নিহতের পরিবারের। লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, রবিবার মৃত রুজিনা বেগমের স্বামী ও তার লোকজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে যায়। লাশের গলায় দাগ রয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য সোমবার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহত আত্মীয় স্বজন থানায় কোন অভিযোগ দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

ইত্তেফাক/নূহু