মেক্সিকোর জনপ্রিয় লস কাবোস আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রবিবার গোলাগুলিতে তিনজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এখানে সংঘবদ্ধ অপরাধের মাত্রা বেড়ে গেছে।
বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের প্রসিকিউটররা জানান, পর্যটকরা সান জোসে ডেল কাবোর পামিলা সৈকতে সূর্যস্নান করছিলেন। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। প্রসিকিউটররা জানান, ঘটনাস্থলে বুলেটবিদ্ধ অবস্থায় তিনজনের লাশ পাওয়া গেছে। এই ঘটনায় অপর দুইজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকরা গোলাগুলির সময় আতঙ্কে চিৎকার শুরু করেন। ঘটনার পর কর্তৃপক্ষ সৈকত থেকে সাধারণ মানুষকে বের করে দিয়ে তদন্ত শুরু করেছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
