গাংনীতে আম গাছে যুবকের ঝুলন্ত মরদেহ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১১:১২

মেহেরপুরের গাংনীতে একটি আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাসিবুর রহমান হাসু(২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে হেমায়েতপুর গ্রামের এ ঘটনা ঘটে। এক সন্তানের জনক হাসু রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান,সকালে একটি চটকা গাছের ডালে হাসুর মরদেহ ঝুলছিল।এ সময় কয়েকজন কৃষক তা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে  লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের কারণে হাসু আত্মহত্যা করতে পারে। হাসুর স্বজনরা জানায়,রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পাশে একটি বাগানের চটকা গাছে তার মরদেহ ঝুলছে এমন খবর পায় তারা। হাসু মানসিক রোগী ছিল। এ কারণেই সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের আলামত নেয়।প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমআরএম