জাম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৮

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৪:৪৮
জাম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় নমওয়ালা জেলায় শনিবার রাতে এক বাস দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
 
দক্ষিণাঞ্চলীয় প্রদেশের পুলিশ কমিশনার বোনি কাপেসো রবিবার জানান, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রাতে বাস চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনে তিনি চালকদের প্রতি আহবান জানান।
 
তিনি আরো জানান, চালকসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলে এবং অপর দু’জন হাসপাতালে নেয়ার পর মারা যায়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু