‘মোশাররফের মতো একনায়কের বিচার করার মতো কোনো বিচারক আছেন?’

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১০:৩৬
পাকিস্তানে সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগ করা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রশ্ন রেখেছেন, এদেশে এমন কোনো বিচারক আছেন যিনি পারভেজ মোশাররফের মতো একনায়কদের বিচার করতে পারেন। 
 
তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের আগেই আমাকে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল সোমবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে নওয়াজ শরীফ এই দাবি করেন। শরীফ আবারো দাবি করেন, যৌথ তদন্ত কমিটি আমার পরিবারের বিরুদ্ধে ব্যবসায়িক তদন্তে দুর্নীতির প্রমাণ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
IMG0
তিনি বলেন, তদন্তে কখনো সামরিক গোয়েন্দা শাখা এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) যুক্ত থাকে না। তিনি রায়ে এক বিচারকের মন্তব্যেরও সমালোচনা করেন। ডন।
 
ইত্তেফাক/সেতু