‘সন্ধিক্ষণ’এ অপি করিম

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১০:৫৬
 
এনটিভিতে শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘সন্ধিক্ষণ’। পান্থ শাহরিয়ারের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, অপি করিম, রিচি সোলায়মান, তারিন প্রমূখ।
 
নাটকটির গল্পে দেখা যাবে প্রতিদিনের মতো ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় ছুটে যাওয়া অনেক গাড়ী। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেকগুলো মুখ যেন অপেক্ষা করে আছে। কিছু বুঝে উঠার আগেই অকস্মাৎ বিকট একটা শব্দ। গাড়ীর ভাঙ্গা কাঁচ, এলোমেলো ছড়িয়ে থাকা ব্যাগ, একটা মোবাইল, রাস্তার উপর পড়ে থাকা প্রেমার রক্তাক্ত দেহটা।
 
হসপিটালের ট্রলিতে করে রক্তাক্ত নীলাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যস্তভাবে ছুটে যাচ্ছেন ডাক্তার অর্থি। জ্বলে ওঠে ওটি’র লাল বাতি। হাসপাতালের লম্বা বারান্দার এক কোণায় থমথমে মুখে বসে আছে নীলা। সারা মুখে ক্লান্তির ছাপ।
 
কিছুক্ষণ পর ওটি থেকে অর্থি বেরিয়ে এসে কথা বলতে চায় প্রেমাকে উদ্ধার করে আনা নীলার সাথে। কিন্তু কোন নাম কিংবা পরিচয় জানা যায়নি প্রেমার। এরপর শুধুই প্রেমার জ্ঞান ফিরে আসার অপেক্ষার পালা।
 
ইত্তেফাক/আনিসুর