ইসরাইলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৫:২৬
ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত ও সহকারী পাইলট মারাত্মকভাবে আহত হয়েছে। বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। একজন সেনা মুখপাত্র মঙ্গলবার এ খবর জানান।
 
তিনি বলেন, ইসরাইলের দক্ষিণাঞ্চলে বিমান বাহিনীর ঘাঁটিতে সোমবার এটি বিধ্বস্ত হয়। এতে সেনা কর্মকর্তা মেজর ডেভিড জোহর নিহত ও তার সহকারী আহত হয়। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে বলে তিনি জানান। এএফপি।
 
ইত্তেফাক/সেতু