কেনিয়ায় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৫:২৬
কেনিয়ায় মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ক্ষমতাসীন উহুরু কেনায়াত্তা ও তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওদিঙ্গার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
 
পাশাপাশি পূর্ব আফ্রিকার সবচেয়ে ধনী দেশটিতে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় ভোর ৬টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা এক কোটি ৯০ লাখ। দেশটিতে জনসংখ্যার মোট পরিমাণ চার কোটি ৮০ লাখ।
 
এদিকে নির্বাচনী প্রচারণার শেষের দিনগুলোতে সহিংসতায় শীর্ষ নির্বাচন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং বিরোধীরা যে সব কেন্দ্রে তাদের সমর্থক বেশি সেখানে পুলিশ অভিযান করছে বলে অভিযোগ করেছে। সরকার নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও সন্দেহের সৃষ্টি করছে বলেও তারা অভিযোগ করেছে। 
 
সহিংসতার আশংকায় নিরাপত্তা বাহিনীর দেড়লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির