চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি গ্রামে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে আট জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই ভূমিধসে আরো ১৭ জন নিখোঁজ হয়েছে।
স্থানীয় সরকারের তথ্য অফিস জানায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে পুগে কাউন্টির কিয়াওয়ো শহরতলীর গেংদি গ্রামে এ ভূমিধস হয়। উদ্ধার তৎপরতা চলছে। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির
