বলিউড অভিনেত্রী লিসা হেইডেন তাঁর সন্তান জ্যাককে স্তন্যপান করানোর ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, শিশুকে যত বেশি স্তন্যপান করাবেন একজন মা, তত তাড়াতাড়ি তাঁর ওজন কমবে। ছবিটি মুহুর্তেই সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ বছর মে মাসে জন্ম হয় জ্যাক লালভানির।তারপর থেকেই লিসার কাছে একাধিক পোস্ট এসেছে, সেখানে জানতে চাওয়া হয়েছে সন্তান জন্মের পর তাঁর জীবনে কোনও পরিবর্তন এসেছে কিনা? মূলত, বেশিরভাগ মানুষই জানতে চেয়েছেন তিনি কীভাবে ওজন কমাচ্ছেন, এবং নিজেকে আবার আগের মতো ফিট করছেন। বর্তমান সপ্তাহটিকে স্তন্যপানের উইক বলে চিহ্নিত করা হয়েছে।
IMG0
তাই নিজের সন্তানকে স্তন্যপান করানোর একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে লিসা বলেন, তাঁর শরীরে বাড়তি মেদ ঝড়াতে এর অবদান অপরিসীম। স্তন্যপান একটি চ্যালেঞ্জিং এবং সময়সাপেক্ষ বিষয় হলেও, সন্তানের সঙ্গে মায়ের যোগসূত্র তৈরি করতে এর অবদান অপরিহার্য। ইন্সটাগ্রাম।
ইত্তেফাক/রেজা
