চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মঙ্গলবার রাতে সীমান্তের গয়েশপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১ রাউন্ড গুলিসহ দেশীয় একটি পিস্তল উদ্ধার করেছে। গয়েশপুরের ক্যাম্প সড়কের আতিয়ার রহমানের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এ গুলি ও পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানার সেকেন্ড অফিসার এসআই মকবুল হোসেন জানান, গয়েশপুর গ্রাম দিয়ে ফেনসিডিলের একটি চালান পাচার করা হচ্ছে গোপন এ সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে রাত সাড়ে ৭টার দিকে গয়েশপুর ক্যাম্প সড়কের আতিয়ার রহমানের আমবাগানে অবস্থান নেন। এসময় তারা ওই বাগান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা গুলিসহ দেশে তৈরি একটি পিস্তল উদ্ধার করেন। এ ব্যাপারে থানাতে একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ এনামুল হক নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
