নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হত্যা মামলায় নিজাম উদ্দিন (৪০) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলঅয় ২০ জনকে খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে বড়াইগ্রাম উপজেলায় দোগাছী গ্রামে নূর মোহাম্মদের সঙ্গে সোহেল আলীর মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে বিবাদ বাধে। এ নিয়ে ২ অক্টোবর চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামে সালিশ বসে। সালিশ চলাকালে মারামারি শুরু হলে চায়না হোসেন গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করলে পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই কমেদ আলী বাদী হয়ে নিজাম উদ্দিনসহ ২১ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার কাজ শেষে বিচারক এই রায় দেন।
ইত্তেফাক/ইউবি
