রায়পুরে ফুল ছিঁড়তে গিয়ে ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৬:২৮

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ১২তলা গাজী কমপ্লেক্সের ভবনের ৭ তলার বারান্দা থেকে নিচে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আনিকা আক্তার (৪)। তার বাবার নাম নেয়ামত উল্যা। তাদের গ্রামের বাড়ি শহরের পূর্বলাছ এলাকায়। পৌর শহরের গাজী কমপ্লেক্সে ৭ তলার একটি ফ্লাটে বাড়ি থাকেন তারা।

নিহত আনিকার পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাসার বারান্দায় খেলছিল আনিকা। খেলার একপর্যায়ে সে পাশের একটি ফুল গাছ থেকে ফুল নিতে গিয়ে বারান্দা থেকে অসাবধানে ভবনের নিচে পড়ে যায় আনিকা।স্বজনরা দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগ করায় শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা 

আনিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, ‌‘শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’  

ইত্তেফাক/কেকে