‘বিচারপতি খায়রুল হক ৫ম ও ১৩তম সংশোধনীর রায়কে বিতর্কিত করেছেন’

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৪:৫৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, বিচারপতি এবিএম খায়রুল হক মুন সিনেমা হলের অধিগ্রহণ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে উদ্দেশ্যমূলক, পূর্বপরিকল্পিত ও অপ্রাসঙ্গিক ভাবে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেছেন।
 
তিনি ৫ম ও ১৩তম সংশোধনীর রায়কেও বিতর্কিত করেছেন। এ কারণেই বিচারপতি খায়রুল হক ষোড়শ সংশোধনীর রায় বাতিলের পূর্বপরিকল্পনার গন্ধ পাচ্ছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
জয়নাল আবেদিন বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে খায়রুল হক যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ সময় বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআর