কোটালীপাড়ায় এতিমখানার টাকা আত্মসাতের মামলায় অধ্যক্ষ জেলে

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৫:৩৯
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব উত্তর কোটালীপাড়া দারুছ সুন্নাত ছালেহিয়া ফাজিল মাদ্রাসার এতিমখানার টাকা আত্মসাতের মামলায় অধ্যক্ষ মো: আনওয়ার হোসেন খানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার এতিমখানার টাকা আত্মসাৎ মামলায় মো: আনওয়ার হোসেন খান কোটালীপাড়া আমলী আদালতে হাজিরা দিতে গেলে বিচারক কাঞ্চন কুমার কুন্ড জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। 
 
উল্লেখ্য, গত ২ আগস্ট এতিমখানার সহ-সভাপতি মো: হাবিবুর রহমান সরদার বাদী হয়ে মো: আনওয়ার হোসেন খানের বিরুদ্ধে এতিমখানার উন্নয়নের ১লক্ষ ৫৫ হাজার টাকার অনুদানের চেক এতিমখানার ব্যাংক হিসেবে জমা না দিয়ে আত্মসাৎ করেছে মর্মে একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/রেজা