অপারেশন ঈগল হান্ট: জেএমবির সোহেল মাহফুজ সহ ২ জন রিমান্ডে

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৫:৫৭
অপারেশন ঈগল হান্ট মামলায় নব্য জেএমবি’র উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহ্ফুজসহ ২জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। অপরজন হলেন. চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে অপারেশন ঈগল হান্টে আত্মঘাতী হামলায় নিহত জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া বেগম। 
 
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে শিবগঞ্জ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে ওই আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, অপারেশন ঈগল হান্ট মামলার আসামী ও হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবি’র উত্তরাঞ্চলীয়  কমান্ডার সোহেল মাহ্ফুজ এবং শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে অপারেশন ঈগল হান্টে আত্মঘাতী হামলায় নিহত জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া বেগমকে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলয়।  আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
IMG0
 
উল্লেখ্য, গত ৮ জুলাই শনিবার ভোর রাত প্রায় ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুশকিনি এলাকার একটি আমবাগানে গোপন মিটিং করার  সময় সোহেল মাহফুজসহ ৪জনকে গ্রেফতার করা হয়। অপর দিকে গত ২৬ এপ্রিল থেকে শুরু অপারেশন ঈগলহান্টে জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবুসহ ৪ জঙ্গী আত্মঘাতী হামলায় নিহত হয় বলে পুলিশ জানায়। এ সময় শিশুসহ আবুর স্ত্রী সুমাইয়া বেগমকে জীবিত উদ্ধার করা হয়।
ইত্তেফাক/সাব্বির