টাঙ্গাইলের মির্জাপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৫:৫৭
টাঙ্গাইলের মির্জাপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
 
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্ম মাইন উদ্দিন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা মীর্জা মামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির ও অনুষ্ঠানের প্রধান অতিথি মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, মির্জাপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মির্জাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন ও প্রেস ক্লাবের সভাপতি মো. সামসুল ইসলাম শহিদ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/রেজা