রাজধানীর মিরপুরের বিহারী ক্যাম্পগুলোতে আপাতত উচ্ছেদ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন।
আদালত বলেন, এই রিটের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত। মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিশে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম সহ আরো ২ জন হাইকোর্টে রিট আবেদন করেন।
বৃহস্পতিবার এই রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন।
ইত্তেফাক/সাব্বির
