ত্রিশালে মাছের খামার থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৮:৫৪

শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে একজনের মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের খাগাটি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ গৌরনদীতে সরকারি খালের মধ্যে পাকা ভবন নির্মাণ

পরিবার ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে নিখোঁজ হয়। পরে শনিবার দিন বেলা ১১টার দিকে এলাকার একটি মাছের খামারে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশকে খবর দেয় তারা। পুলিশ গিয়ে বিকেলে মরদহে উদ্ধার করেছে।

ইত্তেফাক/নূহু