রাস্তা জুড়ে পিৎজা

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১১:৫০
 
মহাসড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে হাজার হাজার পিৎজা। কৌতূহলী মানুষ তা দেখার জন্য ভিড় করেছে। আর পরিস্থিতি সামাল দিতে সেখানে নিয়োজিত হয়েছেন শতাধিক পুলিশ। ঘটনাটি বুধবার ঘটেছে যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের একটি মহাসড়কে।
 
পুলিশ জানিয়েছে, একটি কোম্পানির পিৎজাভর্তি একটি বিশাল কাভার্ড ভ্যানের পেছনের অংশ ভেঙে গিয়েছিল। গাড়িটির চালক কিংবা তার সহকারী বিষয়টি টের পাননি। গাড়ির গতির কারণে পেছনের দিক দিয়ে রাস্তায় ছিটকে পড়তে থাকে শত শত পিৎজা।
এভাবে বিশাল অংশ জুড়ে পিৎজাময় হয়ে যায় সড়কটি। এই দৃশ্য দেখে অন্য গাড়িগুলোও থেমে যায়। হয়তো পিৎজাগুলো নষ্ট হয়ে যাবার ভয়ে তারা সামনে এগোয়নি। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চারঘণ্টা ধরে সড়ক থেকে পিৎজাগুলো কুড়িয়ে নেয়ার পর পুনরায় শুরু হয় গাড়ি চলাচল। -এপি
 
ইত্তেফাক/এমআর