বদলে গেলো টরন্টোর ট্রাম্প টাওয়ারের নাম

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৩:১১
কানাডার টরন্টোর ডাউন টাউনের ৩২৫ বে স্ট্রিটে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের নাম বদলে গেলো গতমাসে। ৩৬ তলা বিশিষ্ট এই টাওয়ারকে এখন ইনভেস্ট হোটেল এলপিতে অধিষ্ঠিত করা হচ্ছে।
 
জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প নামটি অপসারণ করে এটিকে এডিলেড হোটেল টরন্টো হিসাবে পরিচালনা করা হবে। উল্লেখ্য, এই টাওয়ারের মালিক মার্কিন প্রেসিডেন্ট নয়, তবে তা ট্রাম্পের প্রতিষ্ঠান এর লাইসেন্সপ্রাপ্ত এবং ওই সম্পত্তি পরিচালনার সঙ্গে সম্পর্কযুক্ত। এই হোটেলটি ছাড়াও ট্রাম্পের মালিকানাধীন অনেক ব্যবসায়ের কার্যক্রম চলে কানাডাতে। যদিও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের সময় টরন্টোসহ কানাডার বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ-মিছিল বের হয়। 
 
ইত্তেফাক/সেতু