ফিলিপাইনের প্রধানতম লুজন দ্বীপের বতানগাস প্রদেশে শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। ফিলিপাইনের ভূ-কম্পন সংস্থা একথা জানায়।
এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। তারা আরো জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৪.০০৬৪ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১২০.৭০৯ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১৬৮.১৫ কিলোমিটার গভীরে। এএফপি।
ইত্তেফাক/সেতু
