চীনের উত্তরাঞ্চলে সাইক্লোনে ৫ জনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৩:২৫
চীনের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের কয়েকটি এলাকায় সাইক্লোনে অন্তত পাঁচজনের মৃত্যু ও অপর ৫০ জন আহত হয়েছে। শনিবার স্থানীয় সরকার একথা জানিয়েছে।
 
শিফেং নগরীর জরুরি দুর্যোগ মোকাবেলা দপ্তর জানিয়েছে, সাইক্লোনটি হেক্সিগটেন বানের ও ওংনিউড বানেরের চারটি গ্রামে শুক্রবার বিকেল ৪টায় আঘাত হানে। শনিবার প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ যখন চলছিল তখন প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ঝড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানায় জরুরি দুর্যোগ মোকাবেলা দপ্তর। এছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ত্রাণ তৎপরতা চলছে বলে জানা গেছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু