কিউবাকে কূটনীতিকদের ওপর হামলার তদন্ত করতে হবে: যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৪:০০
যুক্তরাষ্ট্র বলেছে, তাদের কূটনীতিকদের ওপর চালানো হামলার অবশ্যই তদন্ত করতে হবে কিউবাকে। আপাতভাবে ধারণা করা হচ্ছে, এসব কূটনীতিকের ওপর শ্রবণেন্দ্রিয় (সনিক) হামলা চালানো হয়েছে। এর ফলে তাদেরকে চিকিৎসা নিতে হয়েছে।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শুক্রবার বলেন, হাভানায় মার্কিন মিশন কূটনীতিকদের ওপর হামলার নেপথ্যে কে রয়েছে তা সনাক্ত করতে পারেনি। তিনি এ হামলাকে ‘স্বাস্থ্যের ওপর হামলা’ বলে বর্ণনা করেন। টিলারসন সতর্ক করে বলেন, যে কোনো দেশকে তার নিজ দেশে অবস্থানরত কূটনীতিকের নিরাপত্তা দিতে হয়, এটি তার দায়িত্ব। সে হিসেবে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বও কিউবার ওপরই বর্তায়। 
IMG0
আর হামলার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করার দায়িত্বও কিউবার। এটি কেবল আমাদের কূটনীতিকদের ক্ষেত্রেই নয়, অন্যান্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ সেখানে অন্য কূটনীতিকদের ওপরও এমন হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার কানাডাও বলেছে যে তাদের একজন কূটনীতিকও ওই রহস্যজনক হামলার স্বীকার হয়েছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু