পেরু শুক্রবার ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে এর কয়েক ঘণ্টা পর কারাকাসও পেরুর রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। জানা গেছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অধীনে ভেনেজুয়েলার ‘গণতন্ত্র ধ্বংস’ হচ্ছে এমন দাবি করে আগে এই ধরণের পদক্ষেপ নেয় পেরু।
পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত দিয়েগো মোলেরোকে দেশত্যাগের জন্য পাঁচদিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলা সরকারও দেশটিতে নিযুক্ত লিমার রাষ্ট্রদূত কার্লোস রোসিকে পাঁচদিনের মধ্যে ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে।
IMG0
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানায়, ‘পেরুর সরকারের গৃহীত পদক্ষেপের আলোকে, আমরা ভেনিজুয়েলায় পেরুর চার্জ ডি’ অ্যাফেয়ার্সকে বহিষ্কার করছি।’ ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য পেরুর কংগ্রেসে ভোটাভুটির কয়েকদিন পর দেশটি এই সিদ্ধান্ত নিল। এএফপি।
ইত্তেফাক/সেতু
