অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্যাতিমান অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার তিনি এক শোক বার্তায় চলচ্চিত্র ও নাটকে অভিনেতা টেলি সামাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অভিনেতা টেলি সামাদ (৭৪) শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

আরও পড়ুন: ফল কম খাওয়ায় মৃত্যু হচ্ছে বাংলাদেশিদের: ল্যানসেট

ইত্তেফাক/এমআই