ইয়েমেনে হেলিকপ্টার দুর্ঘটনায় আরব আমিরাতের ৪ সেনা নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:৩৫
ইয়েমেনের একটি মিশনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের চার সেনা নিহত হয়েছে। আরব আমিরাতের সামরিক বাহিনী শনিবার এ খবর নিশ্চিত করেছে।
 
আরব আমিরাতের সামরিক বাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, সাবওয়া প্রদেশের দক্ষিণাঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে চারজন সেনা নিহত হয়েছে। চলতি মাসে আরব আমিরাতের সেনাবাহিনী কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইয়েমেনের বিশেষ বাহিনী আল-কায়দার বিরুদ্ধে সাবওয়ায় বড় ধরণের অভিযান শুরু করেছে এবং প্রদেশের অধিকাংশ এলাকা থেকেই তাদের তাড়িয়ে দিয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির