অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের এনামুল হোসেন হত্যার ২০ বছর পর বৃহস্পতিবার রায় হয়েছে।
যশোর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক আমিনুল ইসলাম এ রায় প্রদান করেন। ওই মামলায় পাচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
এ রায়ে সন্তুষ্ট হননি এনামুলের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান হাসান মোল্যা। তিনি শনিবার বিকালে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। তার অভিযোগ, বিচারে বেকসুর খালাস দেয়া হয়েছে মিজানুর রহমান ও হাবিবুর রহমান হবিকে। বেকসুর খালাস প্রাপ্ত আসামিরা তাকে (হাসান আলীকে) ও তার ছেলেকে (এনামুল) কুপিয়ে মারাত্মক যখম করে। পরে চিকিৎসারত অবস্থায় তার ছেলের মৃত্যু হয় এবং তিনি দীর্ঘ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বিচারে দুই আসামিকে বেকসুর খালাস হয়ে যাওয়ায় তিনি সন্তুষ্ট হতে পারেননি।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন, হাফেজ মহসীন, ডা. বিল্লাল, দবীর মোল্লা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
